ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ধানক্ষেত থেকে এক  ব্যক্তির মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধানক্ষেত থেকে রিপন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের পাশে মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকার একটি বোরো ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন হোসেন উল্লাপাড়া উপজেলার ঝিকরা কুন্ডপাড়া গ্রামের মো. আহসান আলীর ছেলে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রিপন হোসেনকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় এমন নৃশংস ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আশাবাদী, দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা যাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর